সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে ঢাবি উপাচার্য

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০১:৫৮ পিএম


সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত আছেন।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়-সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission